সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু

News Room
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৪:৩২ অপরাহ্ণ
সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু

আওয়াজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় এক বার্তায় এ তথ্য জানায়।

সূত্র জানায়, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ বছর বয়সী এক করোনা রোগী মারা গেছেন।

করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই।