সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের বিশ্বনাথে রাজনীতি থেকে বিদায় নিলেন আ.লীগ নেতা

News Room
প্রকাশিত মে ৪, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
সিলেটের বিশ্বনাথে রাজনীতি থেকে বিদায় নিলেন আ.লীগ নেতা

সংবাদ বিজ্ঞপ্তিঃ সবার কাছে ক্ষমা চেয়ে পারিবারিক সমস্যা দেখিয়ে আওয়ামী লীগের পদ-পদবি থেকে অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায় নিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক। নুরুল হক উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

শনিবার রাতে বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা নুরুল হক বলেন, ১৯৯৫ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে। পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবি থেকে আমি অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায় নিচ্ছি। আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবো না। তাই দলীয় কার্যক্রমের জন্য আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য আহ্বান জানাই। বিগত দিনে রাজনীতি করা কালে কারো সঙ্গে কোনো অন্যায় জুলুম করিনি। নিজের অজান্তে কারো সঙ্গে কোনো অন্যায় করলে তারও ক্ষমা চাই।

For more information

আরো দেখুন