সিলেট , ,

সিলেটের জনতার প্রতি সমন্বয়কদের ডাক

News Room
প্রকাশিত August 3, 2024, 01:36 PM
সিলেটের জনতার প্রতি সমন্বয়কদের ডাক

স্টাফ রিপোর্টার: সিলেট শহীদ মিনারে আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ২ ঘটিকায় সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদসহ একাধিক সমন্বয়ক ও সহ-সমন্বয়ক এই কর্মসূচির কথা নিশ্চিত করেছে।

সমন্বয়করা জানান, আজ শনিবার বেলা ২টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন।

তারা আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকবেন।

আজ এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে।

For more information

আরো দেখুন|