সিলেট , ,

সিলেটে রেলের টয়লেটে ভারতীয় বিস্ফোরক উদ্ধার: নাশকতার ছক বানচাল করল র‍্যাব

News Room
প্রকাশিত January 24, 2026, 10:45 PM
সিলেটে রেলের টয়লেটে ভারতীয় বিস্ফোরক উদ্ধার: নাশকতার ছক বানচাল করল র‍্যাব

সিলেটের দক্ষিণ সুরমায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে উচ্চমাত্রার ভারতীয় বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৯। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের পুরাতন টয়লেটের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিস্ফোরকগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে ৬টি ভারতীয় পাওয়ার জেল এবং ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর রয়েছে, যা পরবর্তীতে জিডিমূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, এই পাওয়ার জেল ও ডেটোনেটর মূলত উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এগুলো সেখানে মজুত করেছিল। এর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে র‍্যাব বর্তমানে কাজ করছে। উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র‍্যাব-৯ এর অভিযানে ৩৬টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক ও ৩৮টি ডেটোনেটরসহ বিপুল পরিমাণ যুদ্ধসরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

For more information

আরো দেখুন