সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে টিলা কাটায় সাবেক বিএনপি নেতাসহ ৫ জনকে পরিবেশের নোটিশ

News Room
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ
সিলেটে টিলা কাটায় সাবেক বিএনপি নেতাসহ ৫ জনকে পরিবেশের নোটিশ

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর আখালিয়া এলাকায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি শাখা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. হকসহ পাঁচজনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।

পরিবেশগত ক্ষতির অভিযোগে আগামী ৬ জুলাই সকাল ১০টায় শুনানিতে হাজির হতে বলা হয়েছে অভিযুক্তদের।

রোববার (২৯ জুন) পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ সরেজমিনে টিলা কাটার স্থান পরিদর্শন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেন।

জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকার টিলারগাঁওয়ে, সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশে অবস্থিত আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস.এ ২১০৮ নম্বর দাগের টিলা শ্রেণির সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টিলা কেটে আসছিলেন বিএনপি নেতা এম. এ. হক ও তার সহযোগীরা।

নোটিশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা হলেন- এম. এ. হক (সাবেক আহ্বায়ক, পোর্টসমাউথ সিটি বিএনপি, যুক্তরাজ্য), আশফাক আহমেদ (এম. এ. হকের ম্যানেজার), আলাউদ্দিন হাসু (ডলিয়া, এয়ারপোর্ট থানা), সুহেল (টিলারগাঁও, এয়ারপোর্ট থানা), সিদ্দেক আলী (বড়গুল, জালালাবাদ থানা)।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বিএনপি নেতা এম. এ. হক ছাড়াও রয়েছেন তার মেনেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানাধীন ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানাধীন বড়গুল এলাকার সিদ্দেক আলী।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাদের দেখে ওইখানে যারা টিলা কাটছিলো তারা পালিয়ে যায়। আমরা জমির মালিকসহ টিলা কর্তণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেছি। ইতোমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তারা যদি নোটিশের নির্দিষ্ট তারিখে না আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion