সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’

News Room
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ০৩:২১ অপরাহ্ণ
সিলেটে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’

আওয়াজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকে।

জানা যায়, সোবহানীঘাট পয়েন্টে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে নবনির্মিত ভবনের সাথে রাস্তার উপর দিয়ে বাইপাস লেন করে সংযোগ দেয়া হয়েছে। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে ওঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি তোলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

For more information

আরো দেখুন