সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের মাসিক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে

News Room
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ
সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের মাসিক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে
১৩ ডিসেম্বর শুক্রবার রাতে সমতা ১৩# চালিবন্দর আবাসিক এলাকায় সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের মাসিক প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস। সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিষ্ণু রবি দাস, রহিম উদ্দিন ,তারেক জাহান চৌধুরী ,ইমরান হোসেন খান, বাছির আহমেদ ,কামরুজ্জামান ,ইয়াসিন রহমান .মেহেদী জাহান মারজান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ধারাবাহিক ভাবে শনিবার হইতে বৃহস্পতিবার সিলেট সোসাইটি মেহমান খানায় আগত মেহমানদের সাথে কোশল বিনিময় এবং মেহমানদের সঠিক সংখ্যা নির্ধারণ করা।
চলতি ডিসেম্বর ২০২৪ বিজয়ের মাসে “বিপ্লব ২০২৪ এবং নিরাপদ বাংলাদেশ ” শীর্ষক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা। ফেব্রুয়ারী ২০২৫ উপলক্ষে বিপ্লব ২০২৪ এবং নিরাপদ বাংলাদেশ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা। এ লক্ষ্যে দুটি উপ- কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করা হয়েছে। সিলেট সোসাইটি মেহমান খানার বাজেট সংকুলানের জন্য প্রত্যেক সদস্য ঐচ্ছিক) দান বাক্স নিজ নিজ দায়িত্বে নিয়ে সামর্থ্য অনুযায়ী শরীক হয়ে প্রকল্পের কাজ এগিয়ে নিতে পারে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে সভার সভাপতি জুলকার নাইন সাইরাস সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।