সংবাদ বিজ্ঞপ্তি: আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার, সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১১ ঘটিকায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের মতবিনিময় সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ ও মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাবৃন্দ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত মতবিনিময় সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
For more information
আরো দেখুন