সিলেট , ,

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সিকৃবির অনুদান প্রদান

News Room
প্রকাশিত September 5, 2024, 12:00 PM
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সিকৃবির অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: দেশের চট্টগ্রাম ও  সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বন্যাপিড়ীত মানুষদের সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ৮ লক্ষ ৬২ হাজার ৪৭৪ টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হয়েছে।
বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আযম এর নিকট সিকৃবির অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম।
 

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের সহযোগিতায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

 

For more information

আরো দেখুন|