সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুরমা বাইপাস পয়েন্টে অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

News Room
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ
সুরমা বাইপাস পয়েন্টে অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ

আওয়াজ ডেস্ক: সিলেট মহানগরীর খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (৪৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দকৃত ভারতীয় পণ্যের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ (২৪)।

আটককৃত দুইজন ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।