সিলেট , ,

নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ আটক-১

News Room
প্রকাশিত October 19, 2024, 08:48 PM
নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ আটক-১

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) নগরীর আম্বরখানা এলাকার ইলেকট্রিক সাপ্লাই রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ভারতীয় ১ হাজার ৫১২টি ( ৩৭৮ লিটার) রেডবুল ক্যান উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে বসবাস করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যাক্তির বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।