বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সিলেট-৩ আসনের বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আলহাজ¦ এম আব্দুল মালিকের দেশে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ অক্টোবর) রাতে আব্দুল মালিক ১ নং সমর্থক গোষ্ঠীর উদ্যোগে দক্ষিণ সুরমার শিববাড়ী বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক সমর্থক গোষ্ঠর সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনুু।
শিববাড়ি ওয়ার্ড বিএনপির উপদেষ্টা আবুল হোসাইনের সভাপতিতে ও আব্দুল মালিক সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মির্জা আক্তারের পরিচালনায় মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুল মালিক ১ নং সমর্থক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ হৃদয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মিসবাহ আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, মির্জা মাসুম, আব্দুর রহিম, স্বপন আহমেদ, সাজু আহমেদ, রুনেল আহমেদ, কয়েছ আহমেদ, জমির সহ আব্দুল মালিক সমর্থক গোষ্ঠীর সকল সদস্যবৃন্দ।