সিলেট , ,

ওসমানী বিমানবন্দর থেকে আ. লীগ নেতা জামিল ও শামীম আটক

News Room
প্রকাশিত August 27, 2024, 02:08 PM
ওসমানী বিমানবন্দর থেকে আ. লীগ নেতা জামিল ও শামীম আটক

বিদেশে যাওয়ার সময়  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও এডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের সময় তাদেরকে আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম।

 

জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি  সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

 

যথারীতি তারা ওসমানী বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়। তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

For more information

আরো দেখুন|