সিলেট , ,

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে মোবারক র‌্যালি

News Room
প্রকাশিত September 15, 2024, 03:36 PM
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে মোবারক র‌্যালি

স্টাফ রিপোর্টার: ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে পুণ্যভূমি সিলেট নগরীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’।রোববার বেলা দুইটার দিকে এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

এসময় প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। র‌্যালিতে বালাগাল উলা-বি কামালিহি শামছুদ্দুহা আসসালাম,‘সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম,এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ-বাতাস মুখরিত করে।তাছাড়া এরকম অনেক নাতে রাসুল পরিবেশন করা হয়।

র‌্যালিপূর্ব র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আল-ইসলাহ সাংঠনিক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী,  ড. মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আল-ইসলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মুফতী বেলাল আহমদ, মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, মনজুরুল করিম মহসিন, মুহাম্মদ উসমান গণি, সোলায়ান আহমদ চৌধুরী, জাহেদুর রহমান, আতিকুর রহমান সাকের প্রমুখ।

 

For more information

আরো দেখুন|