সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বামী প্রবাস থেকে ফেরার পরদিনই গোলাপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

News Room
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
স্বামী প্রবাস থেকে ফেরার পরদিনই গোলাপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেট, ২৩ জানুয়ারি ২০২৬: সিলেটের গোলাপগঞ্জে স্বামীর ঘর থেকে হোছনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণভাগ বাউসি গ্রামের প্রবাসী শামীম আহমদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে হোছনা বেগমকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী শামীম আহমদ। দ্রুত উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর বিষয় হলো, নিহতের স্বামী শামীম আহমদ মাত্র একদিন আগে গত বৃহস্পতিবারই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রবাসীর বাড়ি ফেরার পরপরই এমন ঘটনায় এলাকায় শোক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

For more information

আরো দেখুন