আওয়াজ ডেস্ক: খুলনা জেলার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজী (৪৫) একজন মুসল্লি নিহত হয়েছেন।
১৮ অক্টোবর শুক্রবার জুম্মা বাদ উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত ফজর আলী উপজেলার কপিলমুনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিন গাজীর ছেলে।
এসময় আহত হয়েছে নিহতের জামাই শাহিন সরদার ও মোস্তফা গাজী। আহতদের পাইকগাছা উপজেলা হাসপাতাল চিকিৎসা ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও মসজিদ কমিটি সাবেক সভাপতি মমিন জানান, মসজিদে জনৈক ব্যক্তি একটি ছাগল দান করেন। এসময় দাম ডাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টির জেরে সংঘর্ষের ঘটনায় ফজর আলী গাজীসহ ৪/৫ জন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজর আলিকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানা ওসি (ভারপ্রাপ্ত) তদন্ত তুষার কান্তি দাস জানান, মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়েছি। তবে এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।
For more information
আরো দেখুন|