সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩

News Room
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ণ
সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩

 

সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে তিন লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে ব্যবহার করা একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বর বিহীন সিএনজিকে সিগন্যাল দিলে সেটি সিগন্যাল অমান্য পলানো চেষ্টা করলে সিএনজিতে থাকা ৩ জনকে আটক করা হয়। এ সময় সিএনজি থেকে ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের বারঘর এলাকার সুদীপ দে এর ছেলে সঞ্জু দে (৫৪), সিলেটের গোয়াইনঘাট থানার সুন্দরগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর এলাকার আলী আহমদের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।