সিলেট , ,

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Room
প্রকাশিত October 28, 2024, 05:09 PM
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আওয়াজ ডেস্ক:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

সোমবার (২৮ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারের পতন হয়। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রায়ই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আসছেন।

 

For more information

আরো দেখুন|