সিলেট , ,

দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক

News Room
প্রকাশিত October 14, 2024, 01:24 PM
দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক

আওয়াজ ডেস্ক: দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক। রোববার (১৩ অক্টোবর) দুপুরে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী স্বাগত জানান থাকে। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফাতেহা পাঠ করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পৃথক পৃথক মিছিল নিয়ে এম এ মালেককে স্বাগত জানান ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, আমি দীর্ঘ ১৯ বছর দেশে প্রবেশ করতে পারি নাই। কারণ আমি অবৈধ হাসিনার সাথে আপোষ করি নাই। যদি স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করতাম তা হলে অন্য নেতাদের মত বার বার দেশে আসতে পারতাম। আপনারা জানানেন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালীন সময় আমাকে বেশ কয়েক বার বসে আপোষের জন্য প্রস্তাব দিয়ে ছিলেন তা আমি প্রত্যাখান করেছি। আমি বলেছি কোন স্বৈরশাসকের সাথে এম এ মালেক আপোষ করবে না।

তিনি আরোও বলেন, সিলেটবাসী আমার জন্য সর্বদা দোয়া করেছেন। আমি অসুস্থ থাকা কালীন সময় সর্বমহলে আমার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের দোয়া আপনাদের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ অতীতে যে ভাবে আপনাদের খেদমত করেছি আগামীও করবে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিব, সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক মোশাহীদ আলী তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু, জেলা বিএনপি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক নাজিম উদ্দীন পান্না, যুক্তরাজ্য বিএনপির ডেভন শাখার সভাপতি মিটু মিয়া, আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সাধারণ সম্পাদক মির্জা আক্তার, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ হৃদয়, আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সদস্য আব্দুর রহিম, স্বপন আহমেদ, রাজিব বেপারি, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন। তিনি সিলেটে দুই সপ্তাহ অবস্থান করবেন।

 

For more information

আরো দেখুন