মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
সোমবার (১২ মে) দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্তে পুশইন বা অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত ৪৬ ও ৫২ বিজিবি সেক্টরের অধিনে জেলায় ৬৯ জন পুশইন হয়েছে। পুশইন রোধে বিভিন্ন সীমান্তে টহল জোরদারসহ বাড়ানো হয়েছে গোয়েনাদা নজরদারী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ অধিনায়ক, মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো: জামাল হোসাইনসহ বিজিবির উর্ধ্বোতন কমর্কতারা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, এখন টিভি রিপোর্টার এম এ হামিদ, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
For more information
আরো দেখুন