অভিনয়ের সঙ্গে গানটাও ভালোই করেন আনা। ২০১৩ সালে জাপানি নারীদের ব্যান্ড ফেকি যাত্রা শুরু করে, ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আনা। এখন অবশ্য ব্যান্ডটিতে তিনি নেই, গান করেন নিজের মর্জিমতো। এ প্রসঙ্গে আনা জানান, মূলত অভিনয়ে মন দিতেই ব্যান্ড ছেড়েছিলেন তিনি। যে লক্ষ্য নিয়ে তখন অভিনয়ে মনোযোগ বাড়িয়েছিলেন, সেটা এখন অনেকটাই সফল।