সংবাদ বিজ্ঞপ্তিঃ একুশের উদার চিত্রপট, আমার চিত্তে হোক প্রকট’ এই শ্লোগানে সিলেটে আজ থেকে শুরু হচ্ছে একুশের আলোকে নাট্য প্রদর্শনী। চার দিন ব্যাপী এই নাট্য প্রদর্শনী আয়োজন করছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
কবি নজরুল অডিটরিয়ামে এই আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রান স্পন্দন ফিরে পাবেন সিলেটের নাট্য কর্মীরা। ৫ আগষ্টের পর থেকে ঝিমিয়ে পড়া সিলেটের নাটক পাড়া আবারও জেগে উঠবে এই আশা করছেন সিলেটের নাট্য কর্মীরা।
নাট্য প্রদর্শনী চলবে ১৬ জুলাই পর্যন্ত। নাটক পরিবেশন করবে নাট্যলোক সিলেট, থিয়েটার র্বাংলা, নাট্যায়ন সিলেট ও কথাকলি সিলেট। নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭ টায়।
প্রথম দিনে আজ (১৩ জুলাই) মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ শাস্তি পুরিবেশন করবে নাট্যলোক সিলেট। ২য় দিন বুধবার মঞ্চস্থ হবে মনোজ মিত্রের ‘তক্ষক’। পরিবেশন করবে থিয়েটার র্বাংলা।
তৃতিয় দিন বৃহস্পতিবার (১৫ জুলাই) মঞ্চস্থ হবে এখলাছ আহমদ তন্ময় এর নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’ ও চতুর্থ দিন শুক্রবার নাট্য প্রদর্শনীর শেষ দিনে মঞ্চস্থ হবে কথাকলি সিলেটের নাটক মামুনুর রশিদ রচিত চে‘র সাইকেল।
নাট্য প্রদর্শনীতে উপস্থিত হয়ে চার দিনের সকল আয়োজনকে সফল করতে নাট্য প্রেমিদের প্রতি আহবান জানিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
For more information
আরো দেখুন