আওয়াজ ডেস্ক: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। রোববার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় রিটটি সরাসরি খারিজ করে দেওয়া হয়।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।
রিটে যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়।
আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameআওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ
Descriptionআওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। রোববার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় রিটটি...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo