জকিগঞ্জ প্রতিনিধি: টানা তৃতীয়বারের বন্যার কবলে পড়লো জকিগঞ্জ উপজেলার ৮৭ টি গ্রাম।
গত ২৯ মে প্রথম ধাপে নদী ভাঙ্গনে প্লাবিত হয়েছিলো অনেক গ্রাম। এ ভাঙ্গনে টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বন্যার মুখামুখি হতে হয়েছে জকিগঞ্জ উপজেলার ৫/৬ টি ইউনিয়ন।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান জানান,প্রতিটি ভাঙ্গনে ঠিকাদার নিয়োগ রয়েছেন এবং বৃষ্টির মৌসুমের কারণে টেকসই বাঁধ নির্মাণ সম্ভব হয় নি।
এদিকে জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল কালাম জানান, তারা নরসিংহপুর বাঁধ ভাঙ্গনে এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ দিয়েছিলেন কিন্তু উজানের ঢল আর অতি বৃষ্টির কারণে ফের ভাঙ্গন দেখা দিয়েছে।শত শত মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে সুপেয় পানি,খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাব।
জরুরী ত্রান সহায়তা বৃদ্ধি ও দ্রুত টেকসই বাঁধ নিমার্ণের জোর দাবি জানায় এলাকাবাসী।
For more information
আরো দেখুন|