সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফ্রান্সে অনুষ্ঠিত হলো বিকশিত নারী সংঘের এক যুগপূর্তি অনুষ্ঠান

News Room
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
ফ্রান্সে অনুষ্ঠিত হলো বিকশিত নারী সংঘের এক যুগপূর্তি অনুষ্ঠান

কাওছার আদিল চৌধুরী,  প্যারিস ফ্রান্স:

নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিকশিত নারী সংঘের এক যুগপূর্তি উপলক্ষ্যে গত ২৪ আগষ্ট রবিবার বিকেলে ফ্রান্সের প্যারিস একটি হলে অনুষ্ঠিত হলো “আমরা নারী; আমরা পারি” শীর্ষক আলোচনা সভা।
সংগঠনের সভানেত্রী তৌফিকা সাহেদের সভাপতিত্বে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা এসোসিয়েশনের আহ্বায়ক আহসানুল হক বুলু,, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুন্জী, প‍্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত সোহেল,, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম, সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সেই আদিম যুগে নারীদের কোনো অধিকারই ছিলনা। সভ‍্যতার ধারাবাহিকতায় নারী তার সত‍্যিকার অধিকার আস্তে আস্তে ফিরে পেয়েছে।আগামীর শান্তিপূর্ণ পৃথিবী বির্নিমানের প্রশ্নে নারী ও পুরুষকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।
তারা বলেন, পৃথিবীতে যা কিছুই হয়েছে তা নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টার ফল।একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে নারী ও পুরুষের একে অপরের সহায়ক না হলে ; সেই রাষ্ট্রকে স্বার্থক বলা যাবেনা।
অনুষ্ঠানে প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন‍্য বেশ কয়েকজন গুনিজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।যারা সম্মাননা পেলেন তারা হলো-সাংবাদিকতায় আবু মামুন আজাদ, নারী উদ্যোক্তা ফিরোজা বেগম,রুবীনা বেগম, বিউটি চৌধুরী, সঙ্গীতে শিল্পী দাস,সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য আমি ভয়াজ, ব‍্যবসায় ইদনী মুসলিম উদ্দি, সমাজ সেবায় এনকে নয়ন, অনলাইনে পোশাক শিল্পে ভূমিকার জন‍্য নুসরাত ক্লোজ, ব‍্যবসায় জলি অপটিকস, সমাজ সেবায় বিসিএফ, সঙ্গীতে জয়িতা বরুয়া, অন লাইন ব‍্যবসায় জাহিদা আক্তার, শিক্ষায় বদরুল বিন হারুন, সঙ্গীত মৌসুমী চক্রবর্তী প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ‍্যদিয়ে সভার কার্যক্রম শেষ হয়।