সিলেট , ,

সুনামগঞ্জে কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপের সংঘর্ষ, আহত ৫

News Room
প্রকাশিত November 14, 2024, 06:05 PM
সুনামগঞ্জে কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নবগঠিত ছাত্র সমন্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র সমন্বায়ক দুই গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জে ছাত্র সমন্বায়ক কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক (ইমনদ্দোজা) গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া (ইয়াকুব) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী, প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর বিবাদ মান দুটি পক্ষকে নিয়ে বসা হয়েছে। আলোচনা চলছে আশা করছি দ্রুত সমাধান হবে।

 

 

For more information

আরো দেখুন|