সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক

News Room
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) বিকেলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মতিউর রহমান (৫০)।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে একটি টমটমে করে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে খবর পেয়ে বিশেষ অভিযানে নামে পুলিশ।

বোগলাবাজার মতির পয়েন্টে সন্দেহভাজন একটি টমটম থামিয়ে তল্লাশি চালিয়ে ১১ বস্তা এবং পাশের মতিউর রহমানের দোকান থেকে ২৪ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ তাকে আটক করে পুলিশ। আটক চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, গাড়ি ও চিনি জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় মামলা করা হয়েছে।

For more information

আরো দেখুন