সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

News Room
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ণ
ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। রবিবার (১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী সাইদী চৌধুরীকে আটক করেছে পুলিশ। নিহত রাকিবা বিবি (২২) গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়াডের মো.আছান নবীর মেয়ে।

জানা গেছে,সকালে পারিবারিক কলহের জের ধরে গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী (২৩) তার বসতঘরে ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

স্থানীয়রা জানান, সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি বসত ভিটার দরজা না খুললে আশেপাশের লোকজন তাকে ডাকতে শুরু করে। একপর্যায়ে তার কোনো নড়াচড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ডুকে পাড়ার লোকজন। এ সময় ঘর এলোমেলো অবস্থায় দেখতে পায় তারা। একই সাথে দেখতে পায় রাকিবা অচেতন অবস্থায় পড়ে রয়েছে ৷ পরে রাকিবাকে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।