সিলেট , ,

সুনামগঞ্জ-সিলেট সড়কে ঝরলো বৃদ্ধার প্রাণ

News Room
প্রকাশিত November 24, 2024, 08:54 PM
সুনামগঞ্জ-সিলেট সড়কে ঝরলো বৃদ্ধার প্রাণ

স্টাফ রিপোর্টার:  সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সুনামগঞ্জ মুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়৷। তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

 

For more information

আরো দেখুন|