নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজানের বরকত ও ফজিলত ছড়িয়ে দিতে সিলেট সোসাইটি (Sylhet Society)-এর পক্ষ থেকে এক মহিমান্বিত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।সিলেট সোসাইটি আই বছর পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ ইফতারের আয়োজন করেছে , এই আয়জনে সিলেটের বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় ১ম রমজান থেকে ইফতারের আয়োজন করে আসছে । সিলেট সোসাইটির এই ইফতার মাহফিলে মানবিকতার হাত বাড়িয়েছে অচিনপুরী ফাউন্ডেশন ও নুর উদ্দিন শফিকুন্নেছা ফাউন্ডেশন ছাড়াও আর কিছু ব্যক্তিবর্গ । তারই ধারাবাহিকত্য রমজানের চতুর্থ দিনে রবিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ২৩ নং ওয়ার্ডের জামেয়া মা’ছুমিয়া ইসলামিয়া মাছিমপুর মাদরাসায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। প্রধান আলোচক হিসেবে সমাজ ও ইসলামের আদর্শ জীবন ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন সোসাইটির উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।
আয়োজক ও উপস্থিতি
সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আধ্যাত্মিক এই আয়োজনে বিশেষ তরী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি সাইরাস (জুলকার নাইন সাইরাস) এবং সহ-সভাপতি কামরুজ্জামান। মাদরাসার ‘কোরআনের পাখি’ তথা কোমলপ্রাণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতারের পূর্বমুহূর্ত এক আলোকিত ও আবেগময় উৎসবে রূপান্তরিত হয়।
দোয়া ও মোনাজাত
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, আর্তমানবতার সেবা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতেই সিলেট সোসাইটি সবসময় এ ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করে আসছে। ইফতার শেষে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।
For more information
আরো দেখুন