সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচারণা, জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা

News Room
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচারণা, জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উপলক্ষে পুরো সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য দিতে থাকেন।

জনসভা শুরুর আগেই মঞ্চে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সিলেট থেকেই বরাবরের মতো এবারের নির্বাচনী প্রচারণা শুরু করায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চের সামনে বিশেষভাবে নির্ধারিত অংশে সারিবদ্ধভাবে শতাধিক সাধারণ চেয়ার বসানো হয়েছে, যেখানে এসব পরিবারের সদস্যরা অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভাকে কেন্দ্র করে সকাল ১০টার মধ্যেই মঞ্চ প্রস্তুতির সব কাজ সম্পন্ন করা হয়। মঞ্চে বসানো সব আসনই একই ধরনের সাধারণ চেয়ার—কোনো ভিআইপি বা বিশেষ আসনের ব্যবস্থা রাখা হয়নি। নেতারা জানিয়েছেন, এটি দলের গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন।

সিলেট থেকে শুরু হওয়া এই জনসভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হচ্ছেন। নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

For more information

আরো দেখুন