সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ৪ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় কমলাসহ আটক ২

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ
সিলেটে ৪ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় কমলাসহ আটক ২

সংবাদ বিজ্ঞপ্তি: সিলেটে ২৮০০ কেজি ভারতীয় কমলাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

এসময় তাদের সাথে থাকা একটি পিকআপও জব্দ করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মোঃ কামাল (৪০) এবং মৃত আজির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৪)।

জানা গেছে, সিলেট শহরতলীর মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট চালাকালে একটি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১০০ ক্যারেট অবৈধ ভারতীয় কমলা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

For more information

আরো দেখুন