সিলেট , ,

সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় আপেল উদ্ধার

News Room
প্রকাশিত October 27, 2024, 05:15 PM
সিলেটে ২২ লাখ টাকার ভারতীয় আপেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২২ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৫৩৫ কেজি ভারতীয় আপেল উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানসহ গ্রেফতার হয়েছেন তিন চোরাকারবারি।
গত শনিবার দুপুরে মোগলাবাজারের চারমাইল হাজীরবাজার এলাকার সিলেট-গোলাপগঞ্জ সড়কে এই আপেলের চালান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাজিম উদ্দিন (২৬), জুনেদ আহমদ (৩২) ও মো. নুর হোসেন (৪২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ৫-৬ জনকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

 

For more information

আরো দেখুন|