সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ১৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার

News Room
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
সিলেটে ১৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণ দাসপাড়া বাজার থেকে ভারতীয় চোরাইপণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার রাত ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারে চেকপোস্টে একটি হলুদ রঙের টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ (২২, পাবনার আমিনপুর থানার টাকিগড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং কুমিল্লার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মোঃ গাউছ মিয়া (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, আটক হওয়া একটি হলুদ রঙের টাটা ট্রাক যার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো ন-১৯-৪৪২১), চেচিস নং ও ইঞ্জিন নং অস্পষ্ট যার মূল্য অনুমান ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা। ট্রাক হতে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পু পাওয়া যায় যার আনুমানিক সর্বমোট মূল্য ১৫,২৮,৩৮০/- (পনেরো লক্ষ আঠাশ হাজার তিনশত আশি) টাকা। পুলিশ জানায় এ ঘটনায় ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

For more information

আরো দেখুন