সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে স্বামী-স্ত্রীর ‘মা দ ক ব্যবসা’

News Room
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
সিলেটে স্বামী-স্ত্রীর ‘মা দ ক ব্যবসা’

সিলেটে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আঃ রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও শফিকুল ইসলামের স্ত্রী মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযানকালে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

For more information

আরো দেখুন