সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে শাহজালাল ফার্টিলাইজার থেকে অ্যামোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

News Room
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৬:০৯ অপরাহ্ণ
সিলেটে শাহজালাল ফার্টিলাইজার থেকে অ্যামোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টারঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে তরল অ্যামোনিয়া গ্যাস সংগ্রহে বেশ কয়েকজন ডিলারকে সারকারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ শনিবার এই নিষেধাজ্ঞার নোটিশ জারী করেন।

ফেঞ্চুগঞ্জ থানার এএসআই কাঞ্চন চক্রবর্তী স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় সারকারখানার ভেতরে সারকারখানার ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজ ও জামালপুর জেলার সরিষাবাড়ির অ্যামোনিয়া ডিলার রফিকুল ইসলাম, মো মশিউর রহমান, মিজানুর রহমান ও রিপন আহমেদের মধ্যে ২ কোটি টাকার দ্বন্দ্ব রয়েছে।

এ নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাইদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রায়হান উদ্দীন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে উল্লেখিত বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয় বিবদমান দুটি গ্রুপ যথাক্রমে মেসার্স সাইদ এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর রায়হান উদ্দীন এবং রফিকুল ইসলাম, মো: মশিউর রহমান, রিপন আহমদ, মিজানুর রহমানসহ অজ্ঞাত ৩০/৪০ জনের কেউ বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত সারকারখানায় প্রবেশ করতে পারবে না।

জানা গেছে, ডিলার রায়হান উদ্দীনের কাছ থেকে বিবাদী রফিকুল ইসলাম, মিজানুর রহমান,মশিউর রহমান এবং রিপন আহমেদ যাদের ব্যবসা প্রতিষ্ঠান বুশরা এন্টারপ্রাইজ, নিলয় নির্জন এন্টারপ্রাইজ শুভ এন্টারপ্রাইজসহ ১২ টি প্রতিষ্ঠানের নামে অথোরাইজেশন ও ব্যবসা দেয়ার কথা বলে ২ কোটি টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি রায়হান উদ্দীন তাদের নিকট তার পাওনা ২ কোটি টাকা চাইতে গেলে তাকে নানা হুমকি ধমকি ও ভয়ভীতি দেখানো হয়।

এঘটনায় উপায়ান্তর না পেয়ে ব্যবসায়ী রায়হান উদ্দীন আদালতের আশ্রয় গ্রহণ করেন। এ এস আই কাঞ্চন চক্রবর্তী জানান, নোটিশ ইতিমধ্যে বিবদমান ২টি গ্রুপসহ শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ও নিরাপত্তা শাখায় দেয়া হয়েছে।

নোটিশ পাওয়ার পর কেউ আইন অমান্য করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

 

For more information

আরো দেখুন