সিলেট , ,

সিলেটে মানবদেহের বস্তাবন্দী পা উদ্ধার

News Room
প্রকাশিত September 8, 2024, 01:02 PM
সিলেটে মানবদেহের বস্তাবন্দী পা উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে একটি লাশের পা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের পাশে মালনীছড়া চা বাগান থেকে উদ্ধার করে বিমানবন্দর থানাপুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

 

তিনি বলেন- সড়কের পাশেই বস্তাটি পড়ে থাকায় স্থানীয়রা আমাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় একটি পা পায়। পা-টি কোনো এক পুরুষের বাম পা। বয়স আনুমাকি ৫০-৫৫। পাটি একেবারে তাজাও নয়, আবার পঁচাও নয়। হয়তো একদিন আগে কাটা হয়েছে। প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে- অন্য কোথাও কাটা হয়েছে এবং এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। তবু লাশের বাকি অংশ উদ্ধারে আশপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

For more information

আরো দেখুন|