সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে মহিলাকে ছুরিকাঘাতে ছিনতাইকারীকে গণধোলাই

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
সিলেটে মহিলাকে ছুরিকাঘাতে ছিনতাইকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগেরে এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। মহিলাকে ছুরিকাঘাতের পর ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ছিনতাইকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন জনৈক মহিলা। পরে লোকজন ধাওয়া করে নগরের সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে আটক করেন।

স্থানীয়রা জানান, নগরের মিরেরময়দান থেকে মোটরসাইকেলে যুবকরা রিকশার গতিরোধ করে মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে। তারা নগরের সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, জনতা প্রায় ২৫ মিনিট ধাওয়া করে ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হন। ছিনতাইকারীর কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেন। ওই সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ডেকে রেখেছিল।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion