সিলেট , ,

সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

News Room
প্রকাশিত November 19, 2024, 02:48 PM
সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, গরু, চিনি ও মাদকসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার ও মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা। সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

For more information

আরো দেখুন|