সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের সহযোগীসহ আটক ৩ অস্ত্র-মাদক উদ্ধার

News Room
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের সহযোগীসহ আটক ৩ অস্ত্র-মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের আলোচিত অস্ত্রবাজ স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তির সহযোগী সিতীশসহ আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর তালতলা তথী এন্টারপ্রাইজ-২ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে এসএমপি পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালী থানার যুগেন্দ্র কুমার নাথের পুত্র সিতীশ চন্দ্র নাথ (৫০), জেলা স্বেচ্ছাসেবক কর্মী মির্জাজাঙ্গালের মৃত ইন্দ্র কুমারের ছেলে সুমন কুমার (৫৩) ও জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র মো: আবুল হোসেন (৫১)।

সিলেটের আওয়াজকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।

 

For more information

আরো দেখুন