সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ (২৭)। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া অয়ন দাশ সিলেট নগরীর বাগবাড়ি এলাকার প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে।