সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকার পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। রবি ও সোমবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাটের সিংগারখঅল এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি।চোরাচালান কৃত সিগারেটের মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর উপজেলার জমদুয়ার এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ও ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। চোরাচালান কৃত পশু ও পিকআপের মূল্য প্রায় ২৭ লাখ টাকা।রবিবার বেলা দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা আটক করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
বিজিবি জানিয়েছে জব্দকৃত পশু, পণ্য ও গাড়ির মূল্য ৩৭ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা।
For more information
আরো দেখুন