সিলেট , ,

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শুভেচছা বিনিময়

News Room
প্রকাশিত September 15, 2024, 06:02 PM
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শুভেচছা বিনিময়

স্টাফ রিপোর্টার : ওয়াশিংটন প্রেসক্লাবের সদস্য, জাতিসংঘ ও হোয়াইট হাউস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী কে রোববার ১৫ সেপ্টেম্বর দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় তিনি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে,দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, সহ সাধারণ সম্পাদক এম,এ মতিন, কার্যকরী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, ফয়সাল আমিন, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

 

For more information

আরো দেখুন|