স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সাংবাদিক ওলিউর রহমানের উপর থেকে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা স্পোর্টস একাডেমি।
একইসাথে অবিলম্বে মামলা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ ও কোষাধ্যক্ষ, সিলেট জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জামিল আহমদ (টাইগার জামিল) এক বিবৃতিতে বলেন, ওলিউর রহমান সিলেটের মূলধারার একজন নিষ্ঠাবান সাংবাদিক। একাধারে তিনি একজন ক্রীড়া সংগঠকও। দীর্ঘদিন ধরে তিনি সদর উপজেলার ক্রীড়া উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। সমাজের সকল মতের মানুষের সঙ্গে যার নিবিড় সম্পর্ক, তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কোনো রাজনৈতিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার পরও ক্লিন ইমেজের এমন একজন মানুষকে হয়রানির উদ্দেশ্যে করা এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা জুবেল আহমদ বাদি হয়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমেদকে প্রধান আসামি করে ৯৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি এজাহার ভুক্ত করার জন্য জালালাবাদ থানাকে নির্দেশ দেন। পরে জালালাবাদ থানা মামলাটি এজাহার ভুক্ত করে। এ মামলায় ৩৬ নাম্বারে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক ওলিউর রহমানের নাম উল্লেখ রয়েছে।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameসাংবাদিক ওলিউর রহমানের উপর মামলা প্রত্যাহারের দাবি সোসাসের
Descriptionবাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo