সিলেট , ,

জুলাই বিপ্লবে যারা আহত-পঙ্গুত্ব বরণ করেছেন তারা জাতীয় বীর: মুশফিকুল ফজল আনসারী

News Room
প্রকাশিত December 29, 2024, 07:20 PM
জুলাই বিপ্লবে যারা আহত-পঙ্গুত্ব বরণ করেছেন তারা জাতীয় বীর: মুশফিকুল ফজল আনসারী

স্টাফ রিপোর্টার: সিনিয়র সচিব পদমর্যাদায় বিদেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী সিলেটের সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার সকালে সিলেট সার্কিট হাউজে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

মতবিনিময় সভায় মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তারা আমাদের জাতীয় বীর। তারা তাদের চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছেন, এটি আমাদের চিন্তার করন। তাদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। সিলেটের সবরকমের সম্প্রীতির কালচার রয়েছে, এটি ইউনিক। কিন্তু এই সম্প্রীতির সুযোগ যেন কোন ফ্যাসিস্টের দোসর নিতে না পারে সে ব্যাপরে সকলকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, এসএমপির পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ।

 

For more information

আরো দেখুন