সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি পদক পেলেন কাউসার ও রাব্বী

News Room
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ
শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি পদক পেলেন কাউসার ও রাব্বী

আওয়াজ ডেস্ক: সিলেট প্রেসক্লাব প্রবর্তিত ‘শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি পদক’ পেলেন সিলেটের ডাক প‌ত্রিকার স্টাফ রি‌পোর্টার কাউসার চৌধুরী ও ‌দৈনিক কালের কণ্ঠের ফটোসাংবাদিক আস্কার আমিন লস্কর রাব্বী।

সাংবাদিক তুরাব, সিলেটের সাংবাদিকতার ইতিহাসে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া প্রথম সাংবাদিক। তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন আজ গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।

শহীদ সাংবাদিক তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের সাংবাদিক সমাজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে শহীদ সাংবা‌দিক তুরা‌বের স্মরণ সভা, যেখানে সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মী, রাজ‌নৈ‌তিক ও পেশাজীবী নেতৃবৃন্দ তুরাবের স্মৃতি ও তার পেশাগত আদর্শ নিয়ে বক্তব্য দিয়েছেন।

এই অনুষ্ঠানে সাহসিকতা ও পেশাগত সততার প্রতীক হিসেবে প্রদান করা হয় ‘শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি পদক’। প্রতি বছর এই পদক প্রদান অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠান শেষে শহীদ তুরাবের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion