সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

র‌্যাব ৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

News Room
প্রকাশিত মে ২০, ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
র‌্যাব ৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিঃ সিলেট জেলার ওসমানীনগর থানাধীন শেরপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট।

র‌্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি দল সোমবার রাতে (১৯ মে) শেরপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: সাগর মিয়া (২০), পিতা – ফারুক মিয়া, নয়ন মিয়া (১৯) ও জসিম উদ্দিন (৩৯)। তিনজনই চুনারুঘাট থানা, জেলা হবিগঞ্জের বাসিন্দা। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

For more information

আরো দেখুন