সিলেট , ,

বিজিবি’র অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

News Room
প্রকাশিত October 15, 2024, 03:23 PM
বিজিবি’র অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি: প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি)। নিয়মিত অভিযানের পরও কিছুতেই বন্ধ হচ্ছে না সীমান্তের চোরাচালান।
এরই ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে এক কোটি ৮০ লক্ষ টাকার উপরে ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি,প্রতাপপুর বিওপি ও বিছানাকান্দি বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয়
শাড়ি, -৩৬৯টি, লেহেঙ্গা- ৭ পিস, সানগ্লাস-৪০৯৯ পিছ, চিনি-১৬৪০০ কেজি, আপেল ২,৮৫০ কেজি, মহিষ-৯টি, গরু-৪৩টি, বিড়ি-৯৮০ প্যাকেট, বাংলাদেশি রসুন ৮৮০ কেজি, ডিআই পিক-আপ ১টি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা- ০৭টিসহ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য, ১,৭৯,৮০,২৫০.০০( এক কোটি উনআশি লক্ষ আশি হাজার দুইশত পঞ্চাশ টাকা) ও অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।

 

For more information

আরো দেখুন|