সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে প্রতিবেশীর বাড়ির সামনে মিললো যুবকের লাশ

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জে প্রতিবেশীর বাড়ির সামনে মিললো যুবকের লাশ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিহত সাব্বির আহমেদ (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে ।

শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সুমন আহমেদ জানান, সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তারা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

For more information

আরো দেখুন