সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফুলতলী মাদরাসার পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

News Room
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
ফুলতলী মাদরাসার পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুর থেকে দারুল কিরাত অধ্যয়নরত রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান- তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো।

পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion